Web Analytics
যুক্তরাষ্ট্র ও জাপানের চলমান যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, বৈশ্বিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে জাপান নিজেদের একটি ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেজোলিউট ড্রাগন’ নামের এই মহড়ার মাধ্যমে জাপান বিদেশে সামরিক আগ্রাসন চালানোর সক্ষমতা যাচাই করছে।

পিয়ংইয়ং আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে জাপান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। উত্তর কোরিয়ার অভিযোগ, চলতি বছরের এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বহুজাতিক মহড়ায় প্রথমবার অংশ নিয়ে জাপান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলার সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়।

উত্তর কোরিয়া সতর্ক করেছে, এ ধরনের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে জাপানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে। ‘রেজোলিউট ড্রাগন’ মহড়াটি ২০ জুন জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া ও কিউশু দ্বীপে শুরু হয় এবং মঙ্গলবার শেষ হওয়ার কথা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।