Web Analytics
মধ্য গাজার দেইর আল-বালাহে ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় ইসরাইলি বিমান হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন। আলজাজিরার গাজা প্রতিনিধি মোয়াথ আল-কালহুত শনিবার এ তথ্য জানান। ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর ইসরাইল ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা পৃথক করতে এই রেখা নির্ধারণ করা হয়েছিল।

মাগাজি পৌরসভার মেয়র মোহাম্মদ মুসলেহ বলেন, এক মাসেরও কম সময়ে ৫০০টির বেশি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে। তিনি এটিকে মানুষকে ধীরে ধীরে বাস্তুচ্যুত করা এবং শিবির ছাড়তে বাধ্য করার পরিকল্পিত নীতির অংশ বলে মনে করেন। গাজার গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। সাম্প্রতিক বন্যায় অস্থায়ী তাঁবুর আবাসনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন; গাজা সিটিতে খাদ্যসহায়তাবাহী একটি ভ্যানে ড্রোন হামলায় নিহত হন তিনজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় নয়জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী মধ্য গাজার ৩৯টি বাড়ি ও অন্যান্য ধ্বংসস্তূপ থেকে ১২৯টি লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।