বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার কৃষিবিদ ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে আমতলায় জাতীয়তাবাদী কৃষিবিদ ও পেশাজীবীদের ব্যানারে এই কর্মসূচি হয়। গত ৪ জুন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তার ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং কৃষিবিদ ড. সাদেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও ময়মনসিংহ অ্যাবের সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা পেশাজীবীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান এবং দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দীন হামলাকে বর্বরোচিত ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং সহিংসতার রাজনীতি পরিহারের আহ্বান জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।