Web Analytics
সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভোরে সতর্কতা জারি করেছে এবং নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মন্ত্রণালয় হুমকির ধরন, উৎস বা ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে কোনো বিস্তারিত জানায়নি।

সর্বশেষ পরিস্থিতি জানতে সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ বাড়ার মধ্যেই এই সতর্কতা দেওয়া হলো।

এর আগে ১৫ নভেম্বর রোববারও আকাশপথে হামলার খবরের পর একই ধরনের সতর্কতা জারি হয়েছিল। বাহরাইন নিউজ এজেন্সির বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত ও ধ্বংস করেছে। আইআরজিসি আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ছয়টি ড্রোন হামলার দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।