Web Analytics
গাজীপুরে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার রাতে রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে চাঁদাবাজরা পাপ্পুর নাম ব্যবহার করে টাকা দাবি করে। পাপ্পু জানান, একটি চক্র তার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে এবং মহানগর বিএনপির কমিটি গঠনের সময় তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি আরও জানান, এর আগেও একই চক্র এমন কাজ করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।