Web Analytics
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত সমন্বয় জোরদার এবং সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ২০ মে ২০২৬ তারিখে ঘোষিত এই চুক্তির আওতায় বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা ও অন্যান্য বিষয়ে প্রায় ২০টি নথিতে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। দুই দেশের কর্মকর্তারা ইতিমধ্যে বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করেছেন।

স্বাক্ষর অনুষ্ঠানের পর শি জিনপিং বলেন, চীন-রাশিয়া সম্পর্ক এখন সর্বোচ্চ স্তরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। তিনি জানান, দুই দেশ সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং এই সম্পর্ক এখন একটি নতুন সূচনাবিন্দুতে পৌঁছেছে।

শি আরও জানান, চীন ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় একতরফা দাদাগিরির বিরোধিতা করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।