Web Analytics
দেশের প্রয়োজনীয় জ্বালানি, বিশেষ করে এলপি গ্যাস আমদানিতে এলসি সংক্রান্ত জটিলতা নিরসন ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-২ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬খ(১) ধারার শর্তাংশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না, যাতে একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ প্রদানে বাধা না থাকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার পরিবর্তে নতুন ঊর্ধ্বসীমা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে জ্বালানি আমদানিতে অর্থায়ন সহজ হবে এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত দেশে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্য বাস্তবায়িত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।