Web Analytics
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ ব্যয় কমাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বণিক বার্তা আয়োজিত গ্রিন ডায়ালগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ পরিকল্পনার কথা জানান। প্রায় ১০০ একর আয়তনের বিশ্ববিদ্যালয়টিতে প্রতি মাসে বিদ্যুৎ বিলে বিপুল অর্থ ব্যয় হয়।

উপাচার্য বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। ইউজিসির তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে স্থাপিত এআই ল্যাব প্রকল্পের অংশ হিসেবে ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হয়েছে। এ ব্যবস্থা থেকে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট এবং দৈনিক গড়ে প্রায় ৬৩ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে।

তার হিসাবে, এই ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় প্রায় সাড়ে তিন টাকা, যেখানে প্রচলিত ব্যবস্থায় তা প্রায় ১০ টাকা। পুরো ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ চালু করা গেলে ব্যয় বহুগুণ কমবে এবং পরিবেশবান্ধব, টেকসই ক্যাম্পাস গঠনের পথ সুগম হবে বলে তিনি জানান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই অর্থনীতিতে গবেষণা এবং উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।