Web Analytics
বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছে। রবিবার (৮ মার্চ) ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁয় আসে।

এসটিএফ জানায়, দুই বাংলাদেশি চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধের পর ভারতে অনুপ্রবেশ করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে হত্যা করে। তদন্তে ফয়সাল করিম মাসুদকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয় এবং তার ব্যাংক হিসাবসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।