Web Analytics
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রয়েল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি ঘিরে ফেলে এবং হাতেনাতে পাঁচজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন এলাহী শেখ, আরব আলী, রশিদুল, বাবুল হোসেন ও মামুন হাসান। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।