Web Analytics
গাজীপুরের টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রতিবাদ করে আলোচনায় আসা শাহজালাল রুমির খোঁজ মিলছে না। মঙ্গলবার সকালে আউচপাড়া এলাকার শফিউদ্দিন একাডেমি রোডের ১৩০ নম্বর বাড়ির ৭৪/১ হোল্ডিংয়ের ৬/বি নম্বর ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া যায়।

বাড়ির তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার গত শুক্রবার থেকে বাসায় নেই। তারা ওই ফ্ল্যাটে থাকতেন এবং রুমি মাঝেমধ্যে সেখানে আসতেন। তত্ত্বাবধায়কের ভাষ্য অনুযায়ী, রুমি দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় থাকেন। রুমির শ্বশুর আলহাজ মোকারম আলী বলেন, রুমি দেশে নাকি বিদেশে আছেন, তা তিনি জানেন না।

সোমবার রাতে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের পাঠানো খুদে বার্তায় রুমি বলেন, তিনি আর এই দেশে নেই এবং বিষয়টি নিয়ে ভাবছেন না। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, রুমি দেশে না বিদেশে, তা পুলিশের জানা নেই। গত ২১ অক্টোবর অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে পুলিশের হাতে দেওয়ার পর রুমি শিশু যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন; পরে তার বিরুদ্ধে পাল্টা মামলা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।