Web Analytics
ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অরুয়াইল সিএনজি স্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারতে মুসলিমদের নাগরিকত্ব হরণ, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর, মসজিদ-মাদরাসা ধ্বংস, বুলডোজার দিয়ে উচ্ছেদ, সীমান্ত হত্যা ও সহিংসতার ঘটনা ক্রমেই বাড়ছে। বক্তারা এসব কর্মকাণ্ডকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন মাওলানা ডা. এম এ মামুন। স্থানীয় ধর্মীয় নেতা ও সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণভাবে নির্যাতনের প্রতিবাদ জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।