Web Analytics
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সংস্থাটি জাতীয় দলের জার্সিতে দুই দশকের বেশি সময়ের অবদানের জন্য অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছে এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।

এএফএ বলেছে, মেসি তাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দিয়েছেন এবং তার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল হৃদয়ে অমলিন থাকবে। এর আগে আবেগঘন বার্তায় মেসি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, অনেক ভেবেই তিনি এই সিদ্ধান্তের কথা সবাইকে জানাচ্ছেন এবং এটি তার জন্য সহজ ছিল না।

মেসি বলেন, জাতীয় দলের জার্সি, সমর্থকদের আনন্দ এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব বাড়ানোর জন্য তিনি সব সময় লড়েছেন। জাতীয় দলকে ভালোবাসেন এবং সব সময় ভালোবাসবেন বলেও জানান তিনি। ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের অবদানের কথাও স্মরণ করেন মেসি। তিনি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নেওয়ার কথা বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।