Web Analytics
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্সে বাংলাদেশের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে। ০.২০ শেয়ার স্কোর নিয়ে এই অবস্থান লাভ করে বিশ্ববিদ্যালয়টি। ন্যাচার পোর্টফোলিও ২০১৪ সাল থেকে বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর উচ্চমানের বৈজ্ঞানিক প্রকাশনা মূল্যায়ন করে এই সূচক প্রকাশ করে আসছে। সর্বশেষ তালিকায় বাংলাদেশের ৬৮টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যা গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে তৈরি হয়েছে।

ন্যাচার ইনডেক্স অনুযায়ী, একাধিক প্রতিষ্ঠান বা গবেষক যুক্ত থাকলে অবদান ভগ্নাংশ আকারে ভাগ করা হয়, যা ‘শেয়ার স্কোর’ নামে পরিচিত। রুয়েটের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ধারাবাহিকতা ও সক্ষমতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, এই অর্জন রুয়েটের জন্য গর্বের এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

গবেষকরা মনে করছেন, পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক গবেষণাগার ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো গেলে রুয়েট ভবিষ্যতে বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।