Web Analytics
রাশিয়ার সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর বুধবার আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ন্যাটো ও ইউক্রেনের কর্মকর্তারা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে রুটের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষার জন্য জেলেনস্কি দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে আরও সহায়তা চেয়ে আসছেন।

ন্যাটোর এক মুখপাত্র জানান, রুটে জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে কিয়েভে পৌঁছেছেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর উক্রজালিজনিতসিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার আগমনের ছবি প্রকাশ করে সফরটিকে ইউক্রেনের প্রতি ন্যাটোর সংহতি ও সমর্থনের বার্তা হিসেবে উল্লেখ করেছিল, যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়।

রুটের সফরটি এমন সময়ে হয়েছে যখন ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কয়েকটি জ্বালানি ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভ ও দিনিপ্রোতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ইউক্রেন আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বৃদ্ধির আহ্বান জানাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।