Web Analytics
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান এই অভিযান পরিচালনা করেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার।

বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।