Web Analytics
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান রোববার এক যৌথ বিবৃতিতে বিষয়টির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান, যাতে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের গ্রহণযোগ্য জবাব নিশ্চিত করা যায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। নেতৃবৃন্দ বলেন, পলাশবাড়ীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় স্থাপনা নির্মাণ, অর্থায়নের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ঘনঘন সম্পৃক্ততা রাষ্ট্রের দায়িত্বে পর্যালোচনা করা উচিত।

হেফাজত নেতারা আরও বলেন, বিদেশি সম্পৃক্ততা যদি দেশের অভ্যন্তরীণ স্থিতি বা সামাজিক ভারসাম্যে প্রভাব ফেলে, তবে তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন থাকে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।