Web Analytics
টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আরও এলাকায় পানি প্রবেশ করছে। তাহিরপুর উপজেলার আনোয়ারপুর–সুনামগঞ্জ সড়ক ডুবে গেছে, সদর উপজেলার কয়েকটি বাজারে পানি ঢুকে পড়েছে। খাসিয়ামারা নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। সদর, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওর তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।

পাউবোর তথ্যমতে, সুরমা, বৌলাই, যাদুকাটা ও রক্তি নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি বিপৎসীমার প্রায় ৬০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও আগামী দুই দিনে ভারি বৃষ্টি অব্যাহত থাকলে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, বৃষ্টি চলতে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে এবং নদী ও হাওর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, শুকনো খাবার ও জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।