Web Analytics
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সিস্টেম আপগ্রেডের কারণে তাদের ই-ভ্যাট সেবা শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিট বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আপগ্রেড কার্যক্রম শুরু হয়েছে এবং শুক্রবার বিকেল পর্যন্ত চলবে। এই সময়ে সিস্টেমে কোনো তথ্য আপলোড করা যাবে না।

আপগ্রেডের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে মূসক-৯.১ ফরমের উন্নয়ন, ধারা ২০(২)-এর অধীনে ‘রিভার্স চার্জ’ ইনপুটের জন্য নোট ১৫-এ নতুন অপশন সংযোজন, বিওই ডেটার নাম পরিবর্তন করে ‘ইনপুট এগেইনস্ট বিল অব এন্ট্রি’ করা এবং সিস্টেমের নাম আইভ্যাট থেকে ইভ্যাটে রূপান্তর। এছাড়া ডিডিও ফাংশন ও মাস্টার ডাটা লিস্ট ফাংশন উন্নত করা হচ্ছে, যেখানে ভ্যাট অফিসের নতুন অধিক্ষেত্র ম্যাপিং ও ইস্যু ও এক্সপায়ার ডেট সংক্রান্ত সার্চ ক্রাইটেরিয়া আপডেট অন্তর্ভুক্ত।

যারা এপিএলের মাধ্যমে রিটার্ন দাখিল করেন, তাদের জন্য রিটার্ন সাবমিশন ও বিওই ডেটা প্রসেসিং-সংক্রান্ত সফটওয়্যার ফাংশনও উন্নত করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।