Web Analytics
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্দেশ্যে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এই সফর হচ্ছে। খসড়া সূচি অনুযায়ী, তিনি আজ রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন এবং বুধবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে দ্বিপক্ষীয় ও ভূরাজনৈতিক ইস্যুর পাশাপাশি সম্প্রতি সই হওয়া বাণিজ্যচুক্তির বাস্তবায়ন এবং প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্যচুক্তি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। পল কাপুরের সফরসঙ্গী হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন।

সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।