Web Analytics
স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন। ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল।

প্রথমার্ধে স্বাগতিকদের ভালো চ্যালেঞ্জ জানায় সোসিয়েদাদ। এমবাপ্পের পাস থেকে ভিনিসিয়াসের শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক আলেক্স রেমিরো। ৪০ মিনিটে ভালভার্দের পাস পেয়ে এমবাপ্পে গোল করেন। তবে চার মিনিট পর রিয়ালের রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায় সোসিয়েদাদ।

বিরতির পর তিন গোল করে বড় জয় নিশ্চিত করে রিয়াল। ৬০ ও ৮০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। একটি গোল আসে বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর, অন্যটি ভিনিসিয়াসের থ্রু থেকে। ৬৮ মিনিটে বেলিংহ্যামের বাইলাইন থেকে বাড়ানো পাসে গোল করেন ভিনিসিয়াস। শেষ মিনিটে দিয়াসের একটি গোল ভিএআর পরীক্ষার পর অফসাইডে বাতিল হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।