Web Analytics
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। তারা ঘোষণা দিয়েছেন, চেম্বার জজ আদালত নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। মঙ্গলবার রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পৃথক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন, যা টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ধারাবাহিকতা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, নির্বাচনের আগের দিন দুটি প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করায় প্রায় ৯ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার হরণ হয়েছে। তিনি দ্রুত শিক্ষার্থীদের পক্ষে রায় দেওয়ার দাবি জানান। স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বিধিনিষেধ থেকে শাকসু নির্বাচনকে অব্যাহতি দিতে হবে।

শিক্ষার্থীরা সতর্ক করেছেন, আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে তারা ক্যাম্পাসে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।