ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না বলে ঘোষণা দিয়েছে ফ্রান্স। রোববার প্রেসটিভির প্রতিবেদনে জানানো হয়, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ফ্রান্স ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে না। তিনি বলেন, কেবল কিছু উপাদান বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়, যেমন আয়রন ডোমের প্রজেক্টাইল এবং কিছু সরঞ্জাম যা ফরাসি সশস্ত্র বাহিনীরও প্রয়োজন।
এর কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। এই অবস্থান ফ্রান্সের মধ্যপ্রাচ্যে ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
ফ্রান্সের এই সিদ্ধান্ত ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাত থেকে দূরে থাকার ইঙ্গিত দেয়।