Web Analytics
দক্ষিণ ফিলিপাইনের সাউথ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি স্কুলে শুক্রবার গোলাগুলিতে ১৬ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী। হতাহত সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী। আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওই কর্মী জানান।

সাউথ কোটাবাতোর প্রাদেশিক গভর্নর রেইনালদো তামায়ো বলেছেন, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করে। তবে ঘটনায় মোট কতজন হামলাকারী জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। গত জুন থেকে ফিলিপাইনে এটি স্কুলে গোলাগুলির তৃতীয় ঘটনা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।