Web Analytics
বাংলাদেশে ধীরগতির সর্বজনীন পেনশন স্কিমে গতি ফেরাতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার সকালে পরিচালনা পর্ষদের বৈঠকে বসছে। প্রস্তাবগুলোর মধ্যে স্বাস্থ্যবীমা যুক্ত করা, শরিয়াহভিত্তিক সংস্করণ চালু, পেনশন শুরুর বয়স ৬০ থেকে ৫৫ বছরে নামানো এবং পেনশনদাতার মৃত্যুর পর নমিনি বা স্বামী-স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার বিষয় রয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রথম ১০ মাসে তিন লাখের বেশি মানুষ স্কিমে যুক্ত হলেও সর্বশেষ ২৬ মাসে যুক্ত হয়েছেন মাত্র ৮০ হাজার জন। তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২৩ সালের ১৭ আগস্ট স্কিমটি চালু করে। কর্মকর্তারা বলছেন, সচেতনতার অভাব, আস্থার সংকট, রাজনৈতিক পটপরিবর্তন এবং প্রচার কার্যক্রমে স্থবিরতার কারণে নতুন নিবন্ধন কমেছে।

প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে পাঁচ বছর নিয়মিত জমার পর চরম শারীরিক বা আর্থিক অক্ষমতায় বিশেষ বিবেচনায় অর্থ উত্তোলনের সুযোগ, ঋণ কার্যক্রম পুনরায় চালু এবং নিবন্ধনপ্রতি কমিশন ১৫ টাকা থেকে ২৫ টাকায় বাড়ানোর বিষয়ও আছে। মূল্যস্ফীতি ও মুনাফার হার পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রিজার্ভ বা কন্টিনজেন্সি ফান্ড গঠনের প্রস্তাব উঠছে। এডিবির অর্থায়নে দুটি প্রতিষ্ঠান ইসলামিক পণ্যের নকশা ও বিনিয়োগ কাঠামো নিয়ে কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।