Web Analytics
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। প্রকল্পটির লক্ষ্য মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা।

মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে উড়ালসড়ক চালু হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক হবে। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মেনহাজুর আলম উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল আড়ালে-আবডালে মিছিল-সমাবেশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে, তবে তারা বিদ্যমান শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারবে না। আইন লঙ্ঘন হলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, জাতীয় মহাসড়ক এখন এআই ক্যামেরার পর্যবেক্ষণে এসেছে এবং পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক মহাসড়কও এর আওতায় আনা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।