Web Analytics
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সামনে ঘোষণা দেন যে, জীবনের বাকি সময় তিনি বিএনপির রাজনীতিতেই থাকবেন।

দুলু জানান, অতীতে তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর কারণে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার দাবি, তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল থেকে। পরবর্তীতে স্থানীয় বাস্তবতায় ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকলেও আদর্শগতভাবে তিনি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন, তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, তিনি অতীতে জাতীয় পার্টির রাজনীতিতেও যুক্ত ছিলেন এবং ২০০৯ সালের পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তবে দুলুর বক্তব্য, তিনি মূলত বিএনপির আদর্শের মানুষ এবং এই ঘোষণার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।