Web Analytics
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা অংশ নেন। বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হবে, যা শেষ দিনের মূল আলোচ্য বিষয়।

অপেন এআইয়ের প্রধান স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিকের প্রধান ড্যারিও অমোদেই এবং মিস্ট্রাল এআই এসএএসের আর্থার মেনশ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। জি-৭-এর কয়েকটি ইউরোপীয় দেশ অনলাইন নিরাপত্তা জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের অসন্তোষের কারণ হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন, ফ্রান্সও একই পদক্ষেপ বিবেচনা করছে।

সম্মেলনে ইরান ও ইউক্রেন ইস্যুতেও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তা বিষয়ে যৌথ বিবৃতি তৈরির চেষ্টা চলছে। ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ জানানোকে ম্যাক্রোঁ কূটনৈতিক সৌজন্য হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।