Web Analytics
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা রোববার দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, আটটি ইসরাইলি সাঁজোয়া যান তাইবেহ থেকে দেইর সিরিয়ান এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা আগেই ওই রাস্তায় বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছিল এবং স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে দুই দফা বিস্ফোরণে চারটি মার্কাভা ট্যাংক ধ্বংস হয়েছে।

আল জাজিরা সূত্রে জানা যায়, এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ঘটনায় হতাহতের সংখ্যা বা সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।