Web Analytics
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা সর্বোত্তম সমাধান নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)। ১৫ জুন অফিস সম্পাদক আরিফ মাহমুদের স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করে জানায়, তদন্তে অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে তদন্ত ও সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়। সংগঠনটির মতে, আদ্-দ্বীন হাসপাতালকে তদারকি ও সংশোধনমূলক শর্তে পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যেতে পারে। তারা আরও জানায়, তদন্ত কমিশনে বেসরকারি হাসপাতাল মালিকদের কোনো প্রতিনিধি না থাকা উদ্বেগজনক।

বিপিএইচসিডিওএ মনে করে, দীর্ঘদিনের সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটি সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে স্বাস্থ্যখাতকে আরও নিরাপদ ও জবাবদিহিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।