Web Analytics
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি বলেন, মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে। রোববার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুদ্ধ বন্ধে আলোচনার আগেই যুক্তরাষ্ট্র সরকারকে শর্তগুলো জানানো হয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজায়ি ইরানের কয়েকটি প্রধান শর্তের কথা জানান। এগুলোর মধ্যে রয়েছে সব যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ও অর্থ ফেরত, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সংঘাতের অবসান। বাকি শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

রেজায়ি বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে কাতারের সঙ্গে তেহরানের যোগাযোগ অব্যাহত আছে এবং কাতারই শর্তগুলো ওয়াশিংটনে পৌঁছে দিয়েছে। তাঁর মতে, সংকট আরও জটিল না করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের অধিকার ও শর্ত মেনে নিতে হবে। তিনি বলেন, ট্রাম্পের হুমকি ফল দেবে না এবং ইরান একটি ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত। ইরানের সামরিক মূল্যায়নে নতুন মার্কিন হামলার সম্ভাবনাও রয়েছে বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।