Web Analytics
ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে সৌদিয়া পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির সুপারভাইজারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে স্থানীয়দের দ্রুত উদ্ধার কাজে অংশ নিতে আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, আহত পর্যটকদের হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীরা আগের রাতে ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।