Web Analytics
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু করেছে বলে বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সিউলের কাছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে শুরু হয়েছে। তবে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন যে তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুজনই এর আগে একাধিক দফা বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আসন্ন শীর্ষ বৈঠকে সম্ভাব্য ঘোষণাগুলোর প্রস্তুতি এই আলোচনায় সম্পন্ন হচ্ছে। গত বছর দুই দেশ একে অপরের পণ্যের ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছিল, তবে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে তারা এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখতে সম্মত হয়।

বেসেন্ট জানান, অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা এবং তিনি ট্রাম্প-সি বৈঠকে অংশ নিতে পরে বেইজিং সফর করবেন। ট্রাম্পের সফরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্কসহ এক ডজনের বেশি ব্যবসায়িক নির্বাহীও যাচ্ছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।