রাজশাহীর তানোর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৪৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল আনুমানিক ৬টা ২৫ মিনিটে তানোর পৌরসভার চিনাশো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সাইকেলযোগে মুণ্ডুমালা বাজারের দিকে মালামাল বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরুল হাসান উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের বাসিন্দা ছিলেন এবং গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তদন্তে দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।