Web Analytics
গত বুধবার, ৮ এপ্রিল, লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৫০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

লেবাননের চিকিৎসকেরা জানিয়েছেন, ইসরাইলি হামলার তীব্রতায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অসংখ্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে।

ক্রমবর্ধমান এই সহিংসতা লেবাননে মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে, যেখানে চিকিৎসা অবকাঠামো মারাত্মকভাবে চাপে রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।