Web Analytics
যশোরের বেনাপোল স্থলবন্দরে অধিকার ভাতা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার সকালে বন্দর কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আমদানি, রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। স্থলবন্দর দাবি আদায় পরিষদের ব্যানারে কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দেড় শতাধিক কর্মচারী অংশ নেন, যার ফলে বন্দরে পণ্যজট সৃষ্টি হয়।

বক্তারা জানান, অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকার ভাতা পেয়ে আসছেন, কিন্তু গত দুই মাস ধরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সরকার এই ভাতা বন্ধ করে দিয়েছে। এতে কর্মচারীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান ও নাহিদ পারভেজসহ নেতারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।