জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ ভারতীয় আগ্রাসনের কারণে অনিরাপদ বোধ করছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করবে। তিনি অভিযোগ করেন, ভারত মাদক সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংসের চেষ্টা করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের পশ্চিমবঙ্গে ধর্মের কারণে ভোটার বাদ দেওয়াকে মানবতাবিরোধী কাজ বলে উল্লেখ করেন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে দুই দেশ বৈঠক করে জমি বুঝে নিয়ে যার যার জমিতে বেড়া দিক। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে এবং বিজিবিকে শক্তিশালী করতে।
তিনি আরও বলেন, সংস্কারের কথা বললেই সরকার নার্ভাস হয়ে পড়ে এবং নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ মিছিল ও হামলা চালাচ্ছে। তিনি তার পরিবারের ছবি থাকা ক্যামেরাটি ফেরত দেওয়ার দাবি জানান।