Web Analytics
১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বড় পথসভা করার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে পদুয়া বাজারের হোটেল নূরজাহানে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, লংমার্চ সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা হবে। জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বলে কর্মসূচিতে ছয় দফা দাবি তোলা হবে; এর মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন রয়েছে।

কুমিল্লার পথসভা দুপুর ১২টায় নূরজাহান হোটেলসংলগ্ন মাঠে হওয়ার কথা। এতে জাতীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে বলে আয়োজকেরা আশা করছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুট ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।