Web Analytics
শেয়ারবাজারে দরপতনের প্রভাবে পণ্যবাজারে নেতিবাচক চাপ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার কারণে আঞ্চলিক সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় এই পতন সীমিত রয়েছে। সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ০.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.২৯ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ০.১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.২৬ ডলারে নেমে আসে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে টানা তিন সপ্তাহ ধরে তেলের দাম কমেছে। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।

মধ্যপ্রাচ্যের তেল সরবরাহব্যবস্থা নতুন করে হুমকির মুখে পড়ায় দামের পতন কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করে। সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবরও পাওয়া গেছে, যা গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।