প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে এক অসম্মানজনক পরাজয় বরণ করেছেন। যুদ্ধ না করার ও শান্তির প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি বিশ্বনেতাদের আক্রমণ করেছেন এবং নিজেকে যিশুর পুনর্জন্ম হিসেবে উপস্থাপন করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনার পর ইরানকে মার্কিন দাবি না মানার অভিযোগে অভিযুক্ত করেন, যা আলোচনাকে প্রহসনে পরিণত করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আকস্মিক হামলা চালিয়ে দেশটির নেতৃত্বকে হত্যা করে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করে, ফলে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারায়। ট্রাম্পের একতরফা পারমাণবিক চুক্তি বাতিল ও নিষেধাজ্ঞা পুনর্বহাল এই অবিশ্বাসকে আরও গভীর করেছে। ইতিহাসে ভিয়েতনাম ও আদিবাসী জাতিগোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তার অঙ্গীকার রক্ষা করে না।
প্রতিবেদনটি উপসংহারে বলেছে, হরমুজ প্রণালিতে অবরোধ ও নতুন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা, যা ইরানের অবিশ্বাসকে আরও শক্তিশালী করছে।