চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোররাতে শাহরাস্তি মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা সূত্রে জানা যায়, ভোররাতে আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ৫-৬ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জের রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাইয়ের হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদীর সাগর (২০)।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।