Web Analytics
একজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এমন পক্ষগুলোর স্বার্থ রক্ষা করছে যারা আবারও সংঘাতে ফিরতে চায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপে আগ্রহী পক্ষগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যার মধ্যে ইসরাইলও রয়েছে।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১২ ও পত্রিকা ইসরাইল হায়োম জানিয়েছে, ইসরাইলি মূল্যায়নে দেখা যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে সরাসরি হামলার কোনো ইচ্ছা নেই। রাজনৈতিক বিশ্লেষণেও ইঙ্গিত মিলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করতে আগ্রহী নন। তবে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে এবং সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনে আকাশসীমা বন্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ভেতরে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো থাকতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।