পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বশান্তি, মুসলিম ঐক্য, সংহতি ও নিরাপত্তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, এই মহিমান্বিত রাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির মাধ্যমে মুসলমানদের উচিত নিজেদের নিবেদন করা।
তারেক রহমান বলেন, শবে বরাত শাবান মাসের এক পবিত্র রজনী, যা নাজাত ও রহমতের প্রতীক। তিনি উল্লেখ করেন, এই রাত রমজানের আগমনী বার্তা বহন করে এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সুযোগ এনে দেয়। তিনি সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনের আহ্বান জানান।
তারেক রহমান বাংলাদেশের পাশাপাশি বিশ্ব মুসলিমদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং এই পবিত্র রাতে দেশ ও জাতির উন্নতি ও কল্যাণের জন্য প্রার্থনা জানান।