Web Analytics
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সদ্য প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে। তিনি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ।

মন্ত্রী বলেন, শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের অঙ্গীকার আরও জোরদার হয়েছে। নতুন আইনটি মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে, তদন্ত ও বিচার প্রক্রিয়া শক্তিশালী করেছে, ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারিত করেছে। এতে ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার নীতিও বজায় রাখা হয়েছে।

অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা আইনটির বাস্তবায়ন কাঠামো ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।