Web Analytics
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ছয় ধাপে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং ৫৬ টাকা ফি ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করার শেষ সময় ২ এপ্রিল ২০২৬। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। ১৯ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। পুরুষ ও নারী প্রার্থীদের জন্য নির্ধারিত উচ্চতা, ওজন, বুকের মাপ এবং দৃষ্টিশক্তির মান বজায় রাখতে হবে। শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

এই পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে এবং বিধি মোতাবেক রেশন, পোশাক, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।