Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘পুরোপুরি ব্যর্থ’ বলেছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার। যুদ্ধ শুরুর ছয় মাস পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের সমালোচনা পুনর্ব্যক্ত করেন এবং একে ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া যুদ্ধ বলে উল্লেখ করেন।

ওয়ার্নার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা আবার বাড়ছে এবং তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী। তাঁর ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে মার্কিন সেনাসদস্য ও সামরিক সম্পদ এখনো চাপের মুখে রয়েছে।

সিনেটর ওয়ার্নার দাবি করেন, তেহরানের সরকার আরও উগ্র হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তাঁর পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।