Web Analytics
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত সুধা সদন থেকে মো. শাকিল নামে ১৯ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক অহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শাকিল আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের বাবা সেকেন্দার আলী মাতুব্বর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

শাকিল মোহাম্মদপুরের ঝিগাতলা এলাকার শিবপুর টালি অফিস এলাকার একটি বাসায় থাকতেন। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে সুধা সদন পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ লোকজন ভবনটিতে আগুন দিয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।