Web Analytics
বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের নয় শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র বা টিসি দেওয়া হয়েছে। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন উদ্ভূত ঘটনার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে। তবে এসব ঘটনার ধরন, কার ভর্তি বাতিল হয়েছে বা কাদের টিসি দেওয়া হয়েছে এবং পৃথক সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।