Web Analytics
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে। সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে আমার দেশ পাঠকমেলার সৃজনশীল প্রতিযোগিতা ‘বৃত্তান্ত’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মাহমুদুর রহমান বলেন, তরুণ প্রজন্ম এখন সাংস্কৃতিক লড়াই সম্পর্কে সচেতন এবং বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করছে। তিনি জানান, ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক সচেতন জাতি গঠনে কাজ চলছে। প্রধান অতিথি ফারুকী বলেন, সংস্কৃতি দুই ধরনের—হাই কালচার ও লো কালচার—এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে উভয় সংস্কৃতির সংরক্ষণ জরুরি। তিনি আরও জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাইকে কেন্দ্র করে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি করেছে।

আমার দেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ তুলে বলেন, প্রশাসনিক সংকটের কারণে দুর্ভিক্ষ তীব্র হয়েছিল এবং তরুণদের সৃজনশীল উদ্যোগ ও পাঠাভ্যাস বাড়ানোর আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।