Web Analytics
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বলেছে, ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বৃদ্ধি এবং অন্যান্য আর্থিক সূচকের অবনতিকে সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল হিসেবে দেখার সুযোগ নেই। কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মানের অবনতির কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনার মাধ্যমে এসব দুর্বলতা সামনে এসেছে।

প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দুর্বলতা দূর করা ও টেকসই সংস্কারের জন্য ব্যাংক খাতের প্রকৃত অবস্থা নির্ণয় অপরিহার্য।

চলমান সংস্কারের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনায় পুনর্মূলধনীকরণ, সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে; এগুলো আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।